বাংলাদেশ ব্যাংকের অধীন ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে সমন্বিত ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর অংশ হিসেবে সোনালী ব্যাংক পিএলসিতে অফিসার (সাধারণ) পদে ২২৬ জনকে নিয়োগ দেওয়া হবে।
দেশের সকল জেলার স্থায়ী নাগরিকেরা বিজ্ঞপ্তির শর্ত পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত।

প্রতিষ্ঠানের তথ্য
- নাম: সোনালী ব্যাংক পিএলসি
পদের বিবরণ
- পদের নাম: অফিসার (সাধারণ)
- পদসংখ্যা: ০১টি
- মোট লোকবল: ২২৬ জন
যোগ্যতা ও শর্ত
- শিক্ষাগত যোগ্যতা:
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা
- চার বছার মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি
- বিভাগ/শ্রেণির শর্ত:
- এসএসসি/সমমান এবং তদূর্ধ্ব পরীক্ষায় কমপক্ষে একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে
- কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়
- গ্রেডিং পদ্ধতিতে সরকারি নীতিমালা অনুসরণ করা হবে
- বয়সসীমা: ২১ থেকে ৩২ বছর
- চাকরির ধরন: সরকারি
- প্রার্থীর ধরন: নারী ও পুরুষ (উভয়)
- কর্মস্থল: যেকোনো স্থান
বেতন ও সুবিধা
- বেতন স্কেল: ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা
- অন্যান্য সুবিধা: নিয়মানুযায়ী প্রদেয় ভাতা ও সুবিধা
আবেদন ফি
- পরিমাণ: ২০০ টাকা
- জমার সময়: আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে
আবেদন পদ্ধতি
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে আবেদন করুন এই লিংকে: বিজ্ঞপ্তি
- আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৫
সরকারি চাকরির এই সুবর্ণ সুযোগ কাজে লাগান!




